জামালপুরের সরিষাবাড়ীর হাসপাতাল রোডে উত্তরা মোটরস লিমিটেডের উদ্যোগে বাজাজ মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করা হয়েছে।উত্তরা মোটরসের ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক শামীম আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার শোরুমটি উদ্বোধন করেন। এ সময় বাজাজ মোটরসাইকেলের শোরুমটির ডিলার জহিরুল ইসলাম, ব্যবস্থাপক হাছানুল কবীর রুমেল, কম্পিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি বাদশা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলায় এটিই হলো বাজাজ মোটরসাইকেলের প্রথম শোরুম।