সাউথইস্ট ফিন্যান্স লন্ডনে কার্যক্রম শুরু করেছে

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস (ইউকে) লিমিটেড সম্প্রতি লন্ডনে কার্যক্রম শুরু করেছে।সাউথইস্ট ব্যাংকের পরিচালক আকিকুর রহমান ও মঞ্জুর মিয়া, স্পন্সর সৈয়দ ওয়াসেল সাহিদ আলী এবং সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (ইউকে) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা যৌথভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে লন্ডনপ্রবাসী বাংলাদেশিরাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস (ইউকে) লিমিটেড যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দ্রুত, নিরাপদে ও প্রতিযোগিতামূলক বিনিময় হারে দেশে তাঁদের প্রিয়জনের কাছে টাকা পাঠানোর সেবা দেবে। বিজ্ঞপ্তি।