সাউথইস্ট ব্যাংক সম্প্রতি বৈদেশিক মুদ্রা বিনিময়ের নীতিনির্দেশনা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমতিয়াজ হাসিব। এ সময় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মেজবাহউদ্দিন ও সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।