সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘অপারেশন অব সুইফট অ্যালায়েন্স মেসেঞ্জার—এসই’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান ও শহীদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাইনুদ্দিন চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান, সুইফট ইনচার্জ মো. এরফান উল হক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরিফা আক্তার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।