সম্প্রতি ঢাকার সাভারের জিরাবো বাজারে গ্যালারি অ্যাপেক্সের একটি শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মোসাদ্দেক।এ সময় কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক এ টি এম আশরাফ আহমেদ ও হামিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।