এবি ব্যাংক লিমিটেড সেবা আরও বিস্তৃত করার অংশ হিসেবে সম্প্রতি দেশজুড়ে একই দিনে ৫০টি এটিএম বুথ উদ্বোধন করেছে।এবি ব্যাংকের এসব এটিএম বুথ ক্যাশলিংকের সহযোগিতায় পরিচালিত হবে। দেশীয় ও আন্তর্জাতিক ভিসা কার্ডধারীদের সবাই ২৪ ঘণ্টা এই এটিএম বুথগুলো থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধা ভোগ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী ঢাকায় ব্যাংকের প্রধান শাখায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান ও এম ফজলুর রহমান, পরিচালন বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) বদরুল এইচ খান, কার্ড বিভাগের প্রধান ইকবাল হোসেন এবং ক্যাশলিংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নাওয়েদ ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।