সিআইপিএফএর সঙ্গে এলসিবিএসের চুক্তি

লিউমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ (এলসিবিএস) দেশে চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সির (সিআইপিএফএ) প্রশিক্ষণ অংশীদার হয়েছে। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলসিবিএস, ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কালাম ও পরিচালক মীর আবদুল্লাহ আল-আমিন রঞ্জন এবং সিআইপিএফের পরিচালক নিকোলা ক্যাম্পবেল ও সহকারী পরিচালক পিটার বল্ডিংসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সিআইপিএফএ বিশ্বব্যাপী সরকারি খাতের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনার কাজে নিয়োজিত চার্টার্ড বডি হিসেবে কাজ করে থাকে। বিজ্ঞপ্তি।