বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয গন্তব্য হিসেবে তুলে ধরতে আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেনস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলন।বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের সরকারি নীতিনির্ধারক, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এতে যোগদান করবেন। সিঙ্গাপুরের মেরিনা বে-তে দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে।ফাইন্যান্স এশিয়া ও এশিয়ান ইনভেস্টরস এই সম্মেলনের আয়োজন করেছে। এর পৃষ্ঠপোষকতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং দি সিটি ব্যাংক।