সিঙ্গাপুর হিউম্যান রিসোর্সেস ইনস্টিটিউট আয়োজিত দ্য সিঙ্গাপুর এইচআর অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। পুরস্কার গ্রহণ করেন ইউনিলিভার বাংলাদেশের এইচআর ডিরেক্টর কুনাল শর্মা। এখন পর্যন্ত বাংলাদেশে ইউনিলিভারই একমাত্র প্রতিষ্ঠান, যারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ চর্চার কারণে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবার সিঙ্গাপুর হিউম্যান রিসোর্সেস ইনস্টিটিউট স্টার্ট-আপ, সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭২টি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে। বিজ্ঞপ্তি