সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে গতকাল বুধবার ইনভেস্টরস রিলেশন্স সেবা প্রদানবিষয়ক একটি চুক্তি হয়েছে।সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রাহমাতউল্লাহ এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের পরিচালক সাজিদুর রহমান খান, মকবুল আহমেদ, মোহাম্মদ সানাউল্লাহ ও আকরাম উদ্দিন আহমেদ, করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার কাজী আশিকুর রহমান এবং ব্র্যাক ইপিএলের মানবসম্পদ ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান নাগমা মেহমুদ, সহযোগী পরিচালক (গবেষণা) সাজিদ হক ও রিসার্চ অ্যানালিস্ট পারভেজ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।