সিটির ক্ষুদ্রঋণ ঝুঁকি বিভাগের পরিচালক ফিলিপ ব্রাউন চার দিনের এক সফরে গত শনিবার ঢাকা এসেছেন।ফিলিপ ব্রাউনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২০০৯ সালের মাইক্রোফিন্যান্স ব্যানানা স্কিনস রিপোর্টের লেখক ও সেন্টার ফর দ্য স্টাডি অব ফিন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনের সিনিয়র রিসার্চ ফেলো ডেভিড লেসেলস্ এবং ভারতে সিটিব্যাংক এনএর ক্ষুদ্রঋণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহেশ মানি।তাঁরা বাংলাদেশে সিটির প্রধান গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিতব্য এক গোলটেবিল বৈঠকে ক্ষৃদ্রঋণ ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে কথা বলবেন।ফিলিপ ব্রাউন ক্ষুদ্রঋণ-সংক্রান্ত সিটির বাণিজ্যিক নীতিমালা ও কর্মসূচি উন্নয়নের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সিটির প্রকল্প অর্থায়ন ঝুঁকি এবং স্ট্রাকচারড ট্রেড ফাইন্যান্স বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।