সিটিসেল ও এক্সিকিউটিভ টেকনোলজিসের চুক্তি

সিটিসেল সম্প্রতি এক্সিকিউটিভ টেকনোলজিসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় বাছাই করা এসার ল্যাপটপ ক্রয় করলে এর সঙ্গে গ্রাহকেরা বিনা মূল্যে সিটিসেলের জুম আল্ট্রা মডেম ও প্রিপেইড সংযোগ পাবেন। সিটিসেলের মহাব্যবস্থাপক (বিজনেস সেলস) গোলাম আনজুমানারুল ইসলাম ও এক্সিকিউটিভ টেকনোলজিসের মহাব্যবস্থাপক সালমান আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিসেলের প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মো. তারিকুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।