সিম্ফনি হাই ডেফিনেশন (এইচডি) পর্দার একটি স্মার্টফোন নিয়ে এসেছে দেশের বাজারে। এইচ টোয়েন্টি (এইচ ২০) নামের পাঁচ ইঞ্চি পর্দাবিশিষ্ট এই স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা।
রাজধানীর ইস্টার্ন প্লাজায় সম্প্রতি সিম্ফনির মোবাইল আউটলেটে নতুন এই মুঠোফোনের বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এইচ টোয়েন্টির ডিসপ্লে বেশ ঝকঝকে। এতে ব্যবহার করা হয়েছে ইন-প্লেন সুইচিং বা আইপিএস প্রযুক্তির পর্দা। ফলে ফোনটির প্রতিটি ছবি বা মুভি স্পষ্ট ও পরিষ্কার দেখায়।
এই সেটে আছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অটো ফোকাস প্রযুক্তির ফলে ছবি তোলা যাবে যেকোনো মুহূর্তে। সেটটিতে সব ধরনের মাল্টিমিডিয়া-সুবিধা উপভোগ করা যাবে।
এতে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর মাইক্রো চিপ প্রসেসর ও ১ গিগাবাইট (জিবি) র্যা ম আছে। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ইন্টারন্যাল মেমোরি দেওয়া হয়েছে ৮ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর ব্যাটারি ২০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন।
স্মার্টফোনটিতে রেকর্ডার, প্রচলিত সব রকম অডিও বা ভিডিও ফরম্যাট চালানো, থ্রিডি গেমস খেলা, এফএম রেডিও শোনা প্রভৃতি সুবিধা রয়েছে।
এ ছাড়া এতে ওয়াই-ফাই, ডব্লিউ ল্যান ও ব্লুটুথ-সুবিধা আছে। এটিকে মডেম হিসেবেও ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তি।