সিরাজগঞ্জে ওয়ালটন প্লাজা উদ্বোধন

সিরাজগঞ্জ শহরের এস এস রোডে সম্প্রতি ওয়ালটনের বিশেষ শোরুম ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।এটির উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যান্যের মধ্যে ‘নিরাপদ সড়ক চাই’-এর সিরাজগঞ্জ জেলা সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ওয়ালটনের জ্যেষ্ঠ উপরিচালক কামাল হোসেন এবং ওয়ালটন প্লাজার সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক কামাল পাশা খান উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, ক্রেতা-সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। দেশবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওয়ালটন-পণ্য পৌঁছে দিতেই একের পর এক শোরুম স্থাপন করা হচ্ছে। তিনি আরও জানান, ওয়ালটন-পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানিও হচ্ছে। এতে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বিজ্ঞপ্তি।