সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় গতকাল রোববার প্যানাসনিকের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।শোরুমটির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া। এ সময় উপজেলার ভাইস-চেয়ারম্যান জামাত আলী মুন্সী, মুক্তিযোদ্ধা হাজি আব্দুল খালেক, কামারখন্দ কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, শোরুমটির স্বত্বাধিকারী জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।