সিলেটে লোটোর বিক্রয়কেন্দ্র চালু

সিলেটের দরগাঘাটে ইতালিয়ান ব্র্যান্ড লোটোর নতুন একটি ফ্লাগশিপ আউটলেট বা বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান ও ডিসি এজাজ আহমেদ, সিলেট চেম্বারের প্রথম সহসভাপতি হাসান আহমেদ এবং লোটো বাংলাদেশের সিইও আবদুল্লাহ আল মোসাদ্দেক ও এমডি কাজী জামিল ইসলাম যৌথভাবে বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এতে বিভিন্ন ডিজাইনের জুতা-স্যান্ডেলের সম্ভার রয়েছে।