সিলেট বিভাগে ২৫ জন আয়করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে সম্প্রতি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বিভাগের সেরা করদাতাদের ক্রেস্ট, সনদপত্র ও ট্যাক্স কার্ড প্রদান করে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সৈয়দা জেবুন্নেসা হক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হোসেন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের কর কমিশনার এম এ জব্বার।দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছেন এম এ মুকিত, আবিদ আলী চৌধুরী (সিলেট সিটি করপোরেশন); হাজী আবদুল মান্নান ও মো. আবদুল কাদির (সিলেট); সত্যরঞ্জন দাস ও এম মাহমুদুল হক (মৌলভীবাজার); মো. হেলাল উদ্দিন ও মো. চান মিয়া (সুনামগঞ্জ) এবং নরেশ চন্দ্র রায় ও কেতকী রঞ্জন পাল (হবিগঞ্জ)।সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মানিত ব্যক্তিরা হলেন: মো. জামিল ইকবাল, মোনায়েম খান বাবুল, চিন্ময় কান্তি দাস (সিলেট সিটি করপোরেশন); মো. জালাল উদ্দিন, আবদুল্লাহ ও মোহাম্মদ বাহাউদ্দিন (সিলেট); মো. ইউসুফ আলী, ফজলুর রহমান ও মো. মুহিবুর রহমান (মৌলভীবাজার); আবুল মহসিন মাহবুব, মোর্শেদ আলম বেলাল ও মিন্টু রঞ্জন ধর (সুনামগঞ্জ) এবং মো. শফিকুল ইসলাম, এম জাহিদুল হক ও মো. মনসুর রশীদ (হবিগঞ্জ)।