সিলেটে সম্প্রতি গ্যালারি এপেক্সে ১০০তম ডিলার আউটলেট উদ্বোধন করা হয়েছে। শহরের সুরমা ম্যানসনে এটি খোলা হয়।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এপেক্সের এই ডিলার আউটলেটের উদ্বোধন করেন। এ সময় এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মোসাদ্দেকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।