ঢাকার নবাবপুরে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের হল রুমে সম্প্রতি সুপারস্টার গ্রুপের নতুন মডেলের ফ্যানের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।এটি ছিল সুপারস্টার গ্রুপের নতুন মডেলের ম্যাজিক ফ্যান, প্যাডেস্টাল ফ্যান, টেবিল ফ্যান ও দেয়াল ফ্যানের একক প্রদর্শনী। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সুপারস্টর গ্রুপের ডিরেক্টর অপারেশন হারুন-অর-রশিদ, প্রধান বিপণন কর্মকর্তা ওয়াসিউদ্দিনসহ অন্য কর্মকর্তারা প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।