সোনালী ব্যাংকের নতুন ডিএমডি মজিবর রহমান

মো. মজিবর রহমান
মো. মজিবর রহমান

মো. মজিবর রহমান সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন। পদোন্নতির আগে তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মজিবর রহমান দেশ ও বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি ভুটান, ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। ১৯৬৯ সালে ময়মনসিংহ সদর উপজেলার হাসাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি