সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআইবিএলের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।