এমিরেটস ইনফ্লাইট বা উড্ডয়নকালে সেরা বিনোদনব্যবস্থার জন্য ‘আইস স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন ২০১৫’ শীর্ষক পুরস্কার পেয়েছে।
প্যারিসে সম্প্রতি এক অনুষ্ঠানে এমিরেটসের ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ব্রানেলি পুরস্কারটি গ্রহণ করেন। এ নিয়ে টানা ১১ বার এমিরেটস এ পুরস্কার পেল। এমিরেটস ‘প্রথম শ্রেণিতে আরামপ্রদ ব্যবস্থা’ ক্যাটাগরিতেও পুরস্কৃত হয়েছে।
এই সংস্থার ইনফ্লাইট বিনোদনব্যবস্থায় বর্তমানে ২১০০-এর অধিক চ্যানেল রয়েছে। চ্যানেলগুলোর সাহায্যে যাত্রীরা নিজেদের পছন্দমতো হলিউড, বলিউড ও অন্যান্য দেশের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ও জনপ্রিয় পাঁচ শতাধিক ছায়াছবি উপভোগ করতে পারেন। বিজ্ঞপ্তি।