নেপালের রাজধানী কাঠমান্ডুর র্যাডিসন হোটেলে গত ২১ নভেম্বর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ জন মাঠপর্যায়ের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা অংশ নেন। সম্মেলনে চলতি বছরের বিগত মাসগুলোর বিক্রয় লক্ষ্যমাত্রা, অর্জিত বিক্রয় পর্যালোচনা এবং ২০১৬ সালের বিক্রয় ও বিপণন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির প্রধান বিক্রয় কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। আরও বক্তৃতা করেন অর্থ ও হিসাব বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহমুদ হাসান ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক নূর-এ-এলাহি। পরে চলতি বছরের বিগত মাসের বিপণন কার্যক্রম ও ২০১৬ সালের বিপণন পরিকল্পনা উপস্থাপন করেন ব্র্যান্ড ম্যানেজার ইবনে আবু জায়েদ। বিজ্ঞপ্তি