স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য যথোপযুক্ত হেজিং সলিউশনসহ ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেডকে তিন বছর মেয়াদি দুই কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ-সহায়তা দিয়েছে।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহ্মুদ রাজা ও পরিচালক কে এম আহ্সান শামীম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার তিন উর্ধ্বতন কর্মকর্তা ভেঙ্কটরামানন আনন্দরমন, নিরকুট সাপরু ও মিলন মেহ্রা; বাংলাদেশে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব, আরও চার কর্মকর্তা আবরার আনোয়ার, মাহ্ফুজুর রহমান, আরিফ আইনুল সুমন ও সৈয়দ শাদমান রহিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।