সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি হয়েছে।এ চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে মাইক্রোসফটভিত্তিক বিভিন্ন সেবা দেবে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম।সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদ ইমতিয়াজ হাসিব এবং স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় সাউথইস্ট ব্যাংকের এসভিপি শহীদ হোসেন ও স্পেকট্রাম কনসোর্টিয়ামের পরিচালক তানভীর এহসানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।