হংকংয়ের আমেরিকান চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে গতকাল ঢাকা এসেছে। প্রতিনিধিদলে দেশটির পোশাক, পাদুকা ও বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, প্রতিনিধিদলটি বিশ্বের প্রায় ৩০টি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ৩০ দশমিক ৪ শতাংশই গেছে এসব ব্র্যান্ডের কাছে। অর্থের হিসাবে যা প্রায় ৫৮০ কোটি ডলার।