মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মটকর্প লিমিটেডের তিন দিনের মেগা সার্ভিস ক্যাম্প গতকাল সোমবার শেষ হয়েছে। এই ক্যাম্পে সব হিরো বাইকের জন্য ছিল ফ্রি সার্ভিস। এ ছাড়া হিরো জেনুইন যন্ত্রাংশের ওপর ১৫% থেকে ৩০% ছাড়সহ বিভিন্ন উপহার ছিল এই আয়োজনে। গত শনিবার দিনাজপুরের বড় মাঠে সার্ভিস ক্যাম্পটির উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপক পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ। বিজ্ঞপ্তি