সংক্ষেপ

হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংকের শাখা

সাভারের হেমায়েতপুর শিল্প এলাকায় ব্র্যাক ব্যাংক লিমিটেডের একটি নতুন শাখা চালু করা হয়েছে। খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন গতকাল মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের শাখা ব্যাংকিংয়ের প্রধান আবেদুর রহমান সিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেলিম আর এফ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় বেশি মানুষের কাছে পৌঁছানো ও নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করে।
বিজ্ঞপ্তি