বার্ষিক প্রতিবেদন প্রকাশে বাংলাদেশি কোম্পানিগুলো বৈশ্বিক মান বজায় রাখার চেষ্টা করছে। স্বীকৃতি হিসেবে সাফা বেস্ট পাবলিশড অ্যানুয়াল রিপোর্টস অ্যাওয়ার্ডে বাংলাদেশি কোম্পানিগুলো আটটি মানদণ্ডে চূড়ান্ত নম্বর পেয়েছে। এই কোম্পানিগুলো হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড, রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এ বছর আইসিএবি বাংলাদেশের ১৯টি কোম্পানিকে (তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়) সাফা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করে। ১৩টি মানদণ্ডের মধ্যে ১১টিতে প্রতিযোগিতা করে বাংলাদেশি কোম্পানিগুলো। এবার দক্ষিণ এশিয়ার মোট ১০১টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০১৯ সালের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর আইসিএবি বাংলাদেশের ১৯টি কোম্পানিকে (তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়) সাফা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করে। ১৩টি মানদণ্ডের মধ্যে ১১টিতে প্রতিযোগিতা করে বাংলাদেশি কোম্পানিগুলো।
শ্রীলঙ্কার চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ইনস্টিটিউট ২৩ ডিসেম্বর করপোরেট সুশাসনে সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস অ্যাওয়ার্ড, ইন্টিগ্রেটেড রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড ঘোষণা করে। আইসিএবির মিলনায়তন থেকে বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত কোম্পানিগুলো ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে যোগ দেয়। আইসিএবির সভাপতি মুহাম্মদ ফারুক, এ কে এম দেলোয়ার হোসেন ও মোহাম্মদ হুমায়ূন কবিরের কাছ থেকে কোম্পানিগুলো পুরস্কার গ্রহণ করে।
বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে বেসরকারি ব্যাংক শ্রেণিতে ব্যাংক এশিয়া পুরস্কার পেয়েছে। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে বেসরকারি ব্যাংক শ্রেণিতে ব্যাংক এশিয়া পুরস্কার পেয়েছে। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বিমা শ্রেণিতে রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড বিজয়ী হয়েছে। আর গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে।
আর্থিক খাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বিজয়ী হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে।
এ ছাড়া সমন্বিত প্রতিবেদনে আইডিএলসি ফাইন্যান্স বিজয়ী হয়েছে। এ ছাড়া লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় রানারআপ এবং ব্যাংক এশিয়া লিমিটেড সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে।
আর্থিক খাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বিজয়ী হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে।
উৎপাদন খাতে ওরিয়ন ফার্মা যৌথভাবে বিজয়ী হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রথম রানারআপ ও সামিট পাওয়ার লিমিটেড সার্টিফিকেট অব মেরিট পেয়েছে।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গ্রামীণফোন লিমিটেড বিজয়ী হয়েছে। এনজিও শ্রেণিতে সাজিদা ফাউন্ডেশন যৌথভাবে প্রথম রানারআপ ও ঘাসফুল যৌথভাবে দ্বিতীয় রানারআপ ও কোডেক সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে।
সাফা হচ্ছে সার্ক অঞ্চলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি ইনস্টিটিউশনসের জোট। করপোরেট সুশাসন উৎসাহিত করতে তারা এই পুরস্কার দিয়ে থাকে।