২৩ বছর পর হলো কিশোরগঞ্জ চেম্বারের নির্বাচন

দীর্ঘ ২৩ বছর পর গতকাল সোমবার কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার ১৩ উপজেলা থেকে ১৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ১০ জন পরিচালক ও সহযোগী শ্রেণীতে পাঁচজন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত ১৫ জন ২৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবেন।