দেখে নিন আজকের ঢাকার বাজারদর

বৃষ্টির মধ্যে ক্রেতার অপেক্ষায় বসে আছেন সবজি বিক্রেতারা। আজ রাজধানীর কারওয়ান বাজারে
ছবি: প্রথম আলো

আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বেলা বাড়তেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই অবশ্য কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। যদিও সবজি কিংবা মাছ-মাংসে তেমন কোনো সুখবর নেই। মানে অধিকাংশ নিত্যপণ্যের দর উচ্চ মূল্যে স্থিতিশীল।

অবশ্য গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ প্রতি ডজন ডিমের দাম পাঁচ টাকা কমেছে। ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে এক ডজন ডিম। অবশ্য এক হালি কিনলে গুনতে হচ্ছে ৫৫ টাকা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি নিত্যপণ্যের আজকের বাজারদর।

আজ শুক্রবারের ঢাকার বাজারদর