আজকের বিনিময় হার

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৩৫ পয়সা।

প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে। কিছু মুদ্রার দাম বেড়েছে; কিছু মুদ্রার কমেছে; কিছু অপরিবর্তিত আছে। দাম বেড়েছে ইউরো, পাউন্ড ও ইউয়ানের। দাম কমেছে অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।