আজ বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ দেশের মুদ্রাবাজারে ডলারের দাম অপরিবর্তিত আছে। কয়েক দিন ধরেই বাজারে ডলারের দাম অপরিবর্তিত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক, ১২২ টাকা ৩০ পয়সা। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, ইউয়ান, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। আজ কানো মুদ্রার দাম বাড়েনি। অপরিবর্তিত আছে ইয়েন ও রুপির দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠা–নামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠা–নামা করে।