আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা বড় দুর্নীতি–অর্থ পাচারের শিকার হয়। এ সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। এরপর কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে, নামমাত্র জামানতে নামে-বেনামে প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে শিল্পগোষ্ঠীটি। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।