
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৭৯ টাকা। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ডলারের দাম বাড়ল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দাম বাড়ার তালিকায় আছে ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম কমেছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।