
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ ডলারের দাম কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২১ দশমিক ৭৯ টাকা ও সর্বনিম্ন ১২১ দশমিক ৭২ টাকা। আজ ডলারের গড় দাম ১২১ দশমিক ৭৪ টাকা।
গত জুলাই মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করেছে। আগস্ট মাসেও সেই ধারা অব্যাহত ছিল। চলতি সেপ্টেম্বর মাসেও ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে কিছু মুদ্রার দাম বেড়েছে ও কিছু মুদ্রার দাম কমেছে। আজ দাম কমেছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার। দাম বেড়েছে সিঙ্গাপুর ডলারের। অপরিবর্তিত আছে রুপি, ইউয়ানের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।