
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজও বাজারে ডলারের দাম কমেছে। আগের সপ্তাহের দুই দিন ডলারের দাম অপরিবর্তিত থাকার পর আজ দাম কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩৪ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৩০ পয়সা, গড় দাম ১২২ টাকা ৩১ পয়সা। গত বছরের জুলাই থেকে চলতি জানুয়ারি পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। আজ দাম কমেছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের। ভারতীয় রুপি সামান্য বেড়েছে। অপরিবর্তিত আছে জাপানি ইয়েন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।