
প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে ২০১৫ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৪৮৫ জন এজেন্টের মাধ্যমে আমাদের ৭০০টি আউটলেট পরিচালিত হচ্ছে। যার মধ্যে ৬১৫টি গ্রামীণ এলাকায়। এজেন্টদের মধ্যে নারীর সংখ্যা ৪৫। আমাদের এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব রয়েছে ৭ লাখ ২ হাজার।
আমানত জমা হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। হিসাব, আমদানি, প্রবাসী আয়, বিল পরিশোধসহ নানামুখী ব্যাংকিং সেবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। আউটলেটগুলোতে গ্রাহকদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ও পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন খাতে ৩৭৭ কোটি টাকা ক্ষুদ্র বিনিয়োগও করা হয়েছে।