আজকের বিনিময় হার

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে আজ ডলারের দাম অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা। সর্বনিম্ন ও গড় একই—১২২ টাকা ৩০ পয়সা। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে ইয়েন, ইউয়ান ও রুপির।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।