আজকের বিনিময় হার

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম কিছুটা বেড়েছে। আজ ডলারের গড় দাম ১২৩ টাকা; ক্রয় ও বিক্রয়মূল্য একই। বেশ কিছুদিন পর সম্প্রতি ডলারের দাম বাড়ল।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম অপরিবর্তিত আছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, রুপি, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার ও ইয়েন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।