
এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক এ তথ্য জানিয়েছে।
সভায় ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ; স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও নাসিমা এ রহমান; ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম, কোম্পানি সচিব মনজুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠা ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।