আজকের বিনিময় হার

আজ বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ বৃহস্পতিবার ডলারের দাম অপরিবর্তিত আছে। আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৮৫ পয়সা। বেশ কিছুদিন পর গত রোববার ডলারের দাম বেড়েছে।

আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। আজ দাম কমার তালিকায় আছে ইউরো, রুপি ও সিঙ্গাপুরি ডলারের। অপরিবর্তিত আছে ইয়েনের দাম। এ ছাড়া দাম বেড়েছে পাউন্ড, ইউয়ান ও অস্ট্রেলীয় ডলারের।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।