আজকের বিনিময় হার

বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচের ওঠানামা নির্ভর করে। বৈদেশিক মুদ্রার দাম বাড়লে আমদানি খরচ বাড়ে। বাজারে জিনিসপত্রের দাম বাড়ে।

কয়েক দিন ধরেই ডলারের দাম অপরিবর্তিত আছে। প্রতি ডলার কিনতে খরচ ১২২ টাকা। তবে ব্যাংকভেদে দাম কিছুটা হেরফের হতে পারে। আগের দিনের তুলনায় ইউরো ও সিঙ্গাপুরের ডলারের দাম কিছুটা বেড়েছে। যুক্তরাজ্যের পাউন্ড, অস্ট্রেলিয়ার ডলার ও জাপানের ইয়েনের দাম কিছুটা কমেছে। দাম অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও চীনের ইউয়ানের। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।