আজকের বিনিময় হার

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ১৯ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে কেবল অস্ট্রেলীয় ডলারের; অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।