আলু, ডিম ও পেঁয়াজ
আলু, ডিম ও পেঁয়াজ

পেঁয়াজ, মুরগি, ডিম, সবজির দাম বেড়েছে 

বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তাতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা। রাজধানীর কোনো কোনো বাজারে পেঁয়াজের কেজি ৬০ টাকা। সপ্তাহখানেক আগেও খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ কেনা যেত।

পেঁয়াজের পাশাপাশি বাজারে আগের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, ডিম, সবজি ও বিভিন্ন ধরনের মাছ। মূলত বৃষ্টির কারণে অনেক পণ্য নষ্ট হওয়ায় এবং চাহিদার তুলনায় সরবরাহ কমায় এসব পণ্যের দাম বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা বাজার ও হাতিরপুল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

উপজেলার বিভিন্ন পাইকারি হাটে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তাতে কেজিপ্রতি দাম হয় ৩৫ থেকে সাড়ে ৪২ টাকা। ঢাকার পাইকারি বাজারে এসে এ দাম আরও বাড়ে।

পেঁয়াজের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে কৃষকেরা পাট কাটা, পরিবহন ও বিক্রির কাজে ব্যস্ত থাকছেন। বিভিন্ন উৎপাদনস্থলের পাইকারি হাটে কৃষকেরা তুলনামূলক কম পেঁয়াজ আনছেন। এতে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম কিছুটা বেড়েছে।

এদিকে পেঁয়াজের অন্যতম উৎপাদনস্থল পাবনার সাঁথিয়া উপজেলায় দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল উপজেলার বিভিন্ন পাইকারি হাটে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তাতে কেজিপ্রতি দাম হয় ৩৫ থেকে সাড়ে ৪২ টাকা। ঢাকার পাইকারি বাজারে এসে এ দাম আরও বাড়ে। যেমন ঢাকার শ্যামবাজারের পাইকারিতে ৪৫-৪৭ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। 

বাজারে এখন ডিমের দাম চড়া। ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে আরও বেশি দাম রাখা হচ্ছে। বাড়তি রয়েছে মুরগির দামও।

পেঁয়াজের দাম বাড়ায় কৃষকেরা স্বস্তি প্রকাশ করেছেন। সাঁথিয়ার বোয়ালমারী হাটের পেঁয়াজচাষি ও আড়তদার রাজা হোসেন জানান, দুই সপ্তাহ আগেও প্রতি মণ পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছিল। ওই দামে পেঁয়াজ বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচও উঠছিল না। কৃষকেরা পাট কাটায় ব্যস্ত থাকায় কম সরবরাহ থেকে পেঁয়াজের দাম বেড়েছে। তবে দাম বাড়লেও কৃষকদের ঘরে এখনো প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে বলে জানান তিনি।

বাজারে এখন ডিমের দাম চড়া। ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে আরও বেশি দাম রাখা হচ্ছে। বাড়তি রয়েছে মুরগির দামও। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ধরনভেদে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তিন সপ্তাহ আগে এ দাম কেজিতে আরও ৩০-৪০ টাকা কম ছিল। রুই, তেলাপিয়া, পাঙাশ মাছের দামও এক মাস আগের তুলনায় বেশি। বিশেষ করে রুই মাছের দাম কেজিতে ৫০ টাকার মতো বাড়তি রয়েছে। 

গতকাল বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৮০ টাকায়। এক মাস আগে মরিচ কেনা যেত ১২০-১৪০ টাকার মধ্যে। অর্থাৎ দাম বেড়েছে দ্বিগুণ।

এ মাসে কয়েক দফায় টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতি প্রায় সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে গেলে ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি কেনা যায় না। বেশ কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে। এক মাসের ব্যবধানে সবজিভেদে কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

যেমন গতকাল বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৮০ টাকায়। এক মাস আগে মরিচ কেনা যেত ১২০-১৪০ টাকার মধ্যে। অর্থাৎ দাম বেড়েছে দ্বিগুণ। অন্যান্য সবজির মধ্যে গতকাল প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা; বরবটি, চিচিঙ্গা, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা প্রভৃতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।