
মানসিক শান্তি খুঁজে পেতে সব সময় দূরে কোথাও যাওয়াটা সম্ভব হয় না। কারণ, নিত্যদিনের কর্মব্যস্ততা। ফলে নিজের ঘরটাই প্রশান্তির বড় জায়গা। কর্মব্যস্ত দিন শেষে সাজানো–গোছানো টিপটপ নিজের ঘরটিই ক্লান্তি দূর করে অনেকটা।
নগরজীবনে অভ্যস্ত মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে আধুনিক আবাসন প্রকল্প নির্মাণ করেছে এ্যাসেট ডেভেলপমেন্টস। নাম ব্লুরিজ।
রাজধানীর অভিজাত এলাকা বনানীর এ ব্লকে এ্যাসেট ডেভেলপমেন্টসের এই ব্লুরিজে বসবাসের জন্য গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ও আধুনিক বহুতল ভবন। শান্তিপূর্ণ সুরক্ষিত পরিবেশের পাশাপাশি এখানকার বাসিন্দারা কেনাকাটা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিনোদনসহ সবকিছুই পাবে হাতের কাছে। এ ছাড়া কাছেই রয়েছে বাজার, সুপারশপ, বনানী ক্লাব, বনানী খেলার মাঠ, মসজিদ, ও পার্ক। পাশের গুলশান এলাকায় সব সুযোগ-সুবিধা তো আছেই।
ব্লুরিজের ১৪ তলা ভবনের ১২টি তলার প্রতিটিতে ৩ হাজার ৪৫৫ বর্গফুট আকারের অ্যাপার্টমেন্ট রয়েছে। ভবনের বাসিন্দাদের জন্য থাকছে ২টি বেজমেন্টে মোট ২৪টি গাড়ি পার্কিং সুবিধা। এ ছাড়া প্রকল্পটিতে থাকছে দ্বিতলবিশিষ্ট প্রশস্ত প্রবেশপথ (ডাবল হাইট এন্ট্রান্স), অভ্যর্থনাকেন্দ্র, অতিথিদের বসার জায়গা, লবি, গাড়ির চালকদের বসার জায়গা, আধুনিক ব্যায়ামাগার, কমিউনিটি হল, ২টি লিফট, জেনারেটর, সুইমিংপুল, ছাদবাগানসহ আধুনিক সুযোগ-সুবিধা।
ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে করে প্রতিটি অ্যাপার্টমেন্টে পর্যাপ্ত আলো-বাতাস আসা-যাওয়া করতে পারে। বেডরুম, ডাইনিং, ড্রয়িং, লিভিং, বাথরুম, সার্ভেন্ট বাথ ও আধুনিক রান্না ঘর। সেই সাথে রান্নাঘরে কেবিনেটের সুব্যবস্থা সঙ্গে কিচেন টপে গ্রানাইটের ব্যবহার রয়েছে।
বিস্তারিত জানতে কল করুন: ১৬৬৮৭ অথবা ০১৭১৩০১৮৪০৫, ০১৭১৩১৮৬৯৪৪ নম্বরে।