বাজারে পাওয়া যাচ্ছে ৪ জিবির আইটেল ভিশন ৩

বাজেটবান্ধব ও উন্নত মানের ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেলের ৪ জিবি+ ৬৪ জিবি জায়গা ও ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন নতুন স্মার্টফোন ভিশন ৩ বাংলাদেশের বাজারে মাত্র ১০ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভিশন ৩ স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। এই ফোনের সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যা আইটেলের আগের প্রজন্মের স্মার্টফোনগুলো থেকে তিন গুণ দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা রাখে। এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ফোনের চার্জ নিয়ন্ত্রণকে গ্রাহকের হাতের মুঠোয় এনে দিয়েছে। নতুন এই ফোন দিয়ে মাত্র ১০ মিনিটের চার্জে দিয়ে ৩ ঘণ্টা কথা বলা যাবে। এ ছাড়া এক নাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা, ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা মিউজিক চালানো ও ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।

বিরতিহীন স্মার্টফোন অপারেটিংয়ের অভিজ্ঞতা দিতে ৪ জিবি+ ৬৪ জিবি ক্ষমতাসম্পন্ন ভিশন ৩ ফোনটিতে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর আছে। নতুন এই ফোনের ৬৪ জিবি বিশাল স্টোরেজে গ্রাহক নিজ পছন্দ অনুসারে অনেক কিছুই সংরক্ষণ করতে পারবেন।

৬ দশমিক ৬ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ হাই-রেজুলেশনের বিশাল ডিসপ্লে ব্যবহারকারীকে ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটির গ্লাস ডিসপ্লের প্রান্তে সামান্য বাঁকানো পর্দা তাকে আরও সুন্দর রূপ দিয়েছে। শুধু তাই নয়, হাতের মুঠোয় রেখে ফোনটি অনায়াসে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য দেবে।

ব্যবহারকারীর গোপনীয়তা আরও বেশি নিরাপদ করতে ভিশন ৩ ফোনে অত্যাধুনিক ফেস আনলক এবং ৮ ফাংশনের ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার আছে। আঙুলের নাগালের মধ্যে আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্টের ডুয়েল আনলক মোড, যা ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করবে।

ভিশন ৩ ফোনে অত্যাধুনিক অ্যান্টি-থেফট অ্যালার্ম ফিচার আছে। এ ছাড়া ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন মোবাইল গেমিং অভিজ্ঞতা দিতে ডারউইন ইঞ্জিন, প্যারেন্টাল মোড, ফোন ক্লোনার ও এআই গ্যালারি সুবিধা আছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীদের ছবির জায়গা সংকুচিত রেখেও গুণমান বজায় রাখবে।

আইটেল ভিশন ৩ স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www. itel-mobile. com/bd/products/smart-phone/vision/vision3/