রবির ইফতার বিতরণ কার্যক্রম শুরু

দেশের বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ শুরু করেছে রবি। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার পৌঁছে দিতে এই কার্যক্রম হাতে নিয়েছে তারা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করবে রবি। এর পুরো ব্যয় রবি বহন করবে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে এই প্রচারণার আওতায় মাই রবি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকদেরও অনুদান দেওয়ার সুযোগ আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কার্যক্রম সম্পর্কে রবির প্রধান করপোরেট ও নিয়ন্ত্রণ কর্মকর্তা সাহেদ আলম বলেন, ‘সামাজিকভাবে দায়বদ্ধ কোম্পানি হিসেবে পবিত্র রমজান মাসে এই কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে একটি শীর্ষস্থানীয় জাতীয় ব্র্যান্ড হিসেবে আমরা মনে করি, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই প্রচারণার মাধ্যমে গ্রাহকদেরও অনুদান দেওয়ার সুযোগ দিতে পারায় আমরা গর্বিত।’