হাউস অব বাটারফ্লাই: আবারও হবে ইচ্ছেপূরণ

বছরের পর বছর ক্রেতাদের আস্থা অর্জন করেই বাংলাদেশের ইলেকট্রনিকস মার্কেটে বিশ্বস্ত এক নাম হয়ে উঠেছে ‘হাউস অব বাটারফ্লাই’। এখানে একই ছাদের নিচে গ্রাহকরা পাচ্ছেন ইকো প্লাস, হায়ার, হাইসেন্স, এলজি, স্যামসাং এবং তোশিবার মতো সেরা ব্র্যান্ডের সব পণ্য। রয়েছে এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, কুকার এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস।

গরমের দুর্ভোগে এসি এখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতোই হয়ে গেছে। এই গরমে স্বস্তির জন্য হাউস অব বাটারফ্লাইয়ে পাওয়া যাচ্ছে ইকো প্লাস, হায়ার, এলজি এবং স্যামসাংয়ের মতো সেরা ব্র্যান্ডের ইনভার্টার, ডুয়াল ইনভার্টার ও নন-ইনভার্টার এসি, যার ক্যাপাসিটি এক, দেড় ও দুই টন।ন

উল্লেখ্য, এসি কিনলে ক্রেতাদের জন্য রয়েছে ঈদের দারুণ সব অফার। রয়েছে যেকোনো ব্র্যান্ডের এসি কিনলে গিফট কার্ডের মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। প্রতি ১০০তম ক্রেতা পাবেন ফ্রি পণ্য (ফ্রিজ, এসি, টিভি, ওভেন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য পণ্য)। এছাড়াও আকর্ষণীয় অফার হিসেবে রয়েছে ক্রেডিট কার্ড ছাড়া শূন্য শতাংশ ইন্টারেস্টে ৩৩০ দিন পর্যন্ত কিস্তি-সুবিধায় এসি কেনার সুযোগ।

হাউস অব বাটারফ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কেনা যাবে পছন্দের এসি, যা একই সঙ্গে সময়-সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। এ ছাড়া সব এসিতে রয়েছে অফিশিয়াল ওয়ারেন্টি, ডেলিভারির সুব্যবস্থা এবং ফ্রি ইনস্টলেশন-সুবিধা। তাই এবার ঈদের আনন্দ হোক স্বস্তিতে, আরামে।