এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের পঞ্চম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। গত শনিবার রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের পঞ্চম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। গত শনিবার রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়

এনআরবি ইসলামিক লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেয়ারধারী এম মাহফুজুর রহমান, আফতাব আহমেদ, ফারিয়া মোস্তাফিজ (উজিরপুর ফিস পার্কের প্রতিনিধি), আরিফ সিকদার (আম্বালা আইটির প্রতিনিধি), মো. জামাল উদ্দিন (লিবার্টি লিভিংয়ের প্রতিনিধি) ও মো. নুরুল আজিম রিফাত।

আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ জামাল হাওলাদার এবং সিএফও মোহাম্মদ আবু হাসান। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব মো. সালাহউদ্দীন।